Web Analytics
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ মঙ্গলবার সতর্ক করেছেন, ইরান তেল বিক্রি করতে না পারলে মধ্যপ্রাচ্যের কোনো দেশই তেল বিক্রি করতে পারবে না। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে তিনি বলেন, ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে অঞ্চলের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না। ওয়াশিংটনের সঙ্গে চলমান সংঘাত ও মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে এ মন্তব্য এসেছে।

গালিবাফ বলেন, যে অঞ্চলে ইরান তেল বিক্রি করতে পারবে না, সেখানে অন্যরাও পারবে না। এর আগে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছেন, যুদ্ধ ও নিষেধাজ্ঞার কারণে দেশটির অপরিশোধিত তেল রপ্তানি শূন্যে নেমেছে। চলতি মাসের শুরুতে গালিবাফ আরও বলেছিলেন, ইরানের তেল ও গ্যাস স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালালে উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালির আশপাশে মার্কিন জ্বালানি অবকাঠামো ও সম্পদ পাল্টা জবাবের মুখে পড়তে পারে।

ইরান বলেছে, যুক্তরাষ্ট্র জব্দ করা ইরানি সম্পদ ছাড়লে, তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে এবং ইরানি বন্দরগুলোর ওপর নৌ অবরোধ বন্ধ করলে হরমুজ প্রণালি খুলে চূড়ান্ত সমঝোতার আলোচনা শুরু করা হবে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, কাতারি মধ্যস্থতাকারীরা আলোচনায় ওঠা নতুন ধারণাগুলো যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরবেন। তেহরান মঙ্গলবার ওয়াশিংটনের চূড়ান্ত প্রতিক্রিয়া পাওয়ার আশা করছিল।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।