Web Analytics
পরিবহন শ্রমিকদের ওপর হামলা, মারধর এবং মহাসড়কে বাস আটকে রাখার অভিযোগে চুয়াডাঙ্গা থেকে আন্তঃজেলার পাঁচটি রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। চুয়াডাঙ্গা মোটরযান শ্রমিক ইউনিয়ন ও বাসচালকদের উদ্যোগে সোমবার সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু হয়। বাস বন্ধ থাকায় দূরবর্তী গন্তব্যে যেতে চাওয়া যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় ও পরিবহন শ্রমিক সূত্রে জানা যায়, রোববার ২৭ সেপ্টেম্বর দামুড়হুদা উপজেলার ফকিরপাড়ায় থ্রি-হুইলার ইজিবাইক ও পাখিভ্যানচালকদের সঙ্গে লোকাল বাসশ্রমিকদের বাগ্‌বিতণ্ডা হয়। পরে ইজিবাইক ও পাখিভ্যানচালকেরা একত্র হয়ে বাসশ্রমিকদের ওপর হামলা ও মারধর করেন বলে অভিযোগ ওঠে। তাঁদের বিরুদ্ধে ব্যারিকেড দিয়ে প্রায় পাঁচ ঘণ্টা মহাসড়কে বাস চলাচল বন্ধ রাখারও অভিযোগ রয়েছে।

পাঁচটি প্রধান রুটে বাস বন্ধ থাকায় যাত্রীরা বিকল্প হিসেবে ইজিবাইক বা সিএনজিতে অতিরিক্ত ভাড়া ও সময় ব্যয় করে যাতায়াত করছেন। যাত্রী শফিকুর রহমান বলেন, বাস না চলায় তাঁর সময় ও টাকা দুটোই বেশি লাগছে। আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, হামলা ও গাড়ি আটকে রাখার প্রতিবাদেই শ্রমিকেরা ধর্মঘট ডেকেছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।