Web Analytics
ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য বেঙ্গল কাউন্সিল সম্প্রতি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে একটি নতুন নীতিপত্র প্রকাশ করেছে। ‘দ্য কটন করিডোর: বাংলাদেশ’স রিসিপ্রোকাল ট্রেড অ্যাগ্রিমেন্ট উইথ দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড দ্য পাথ ফরওয়ার্ড’ শীর্ষক ছয় পৃষ্ঠার এই প্রতিবেদনে চলতি বছরের শুরুতে স্বাক্ষরিত চুক্তির কৌশলগত গুরুত্ব, সম্ভাবনা ও বাস্তবায়ন সংক্রান্ত দিকগুলো বিশ্লেষণ করা হয়েছে। এতে বলা হয়েছে, চুক্তিটিকে শুধুমাত্র শুল্ক কমানোর উদ্যোগ বা রাজনৈতিক বিতর্ক হিসেবে নয়, বরং দুই দেশের দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক অর্থনৈতিক অংশীদারত্বের ভিত্তি হিসেবে বিবেচনা করা উচিত।

প্রতিবেদনটি বাংলাদেশের রপ্তানি অর্থনীতি, চুক্তির মূল প্রতিশ্রুতি, বৈশ্বিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট, দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনা এবং বাস্তবায়নের প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ—এই পাঁচটি বিষয়ে বিশদ আলোচনা করেছে। এতে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে তৈরি পোশাকের জন্য শূন্য শুল্ক সুবিধা কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের পোশাক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে। পাশাপাশি এই চুক্তি ইউরোপীয় ইউনিয়ন, ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্কেও প্রভাব ফেলতে পারে এবং বিনিয়োগ, প্রযুক্তি, সরবরাহ শৃঙ্খল, সাইবার নিরাপত্তা ও উন্নয়ন অর্থায়নে সহযোগিতা বাড়াতে পারে।

নীতিপত্রে আটটি সুপারিশ করা হয়েছে, যার মধ্যে রয়েছে দ্রুত শূন্য শুল্ক করিডোর চালু, সংসদীয় তদারকি জোরদার, তৃতীয় দেশের সঙ্গে সম্পর্ক কৌশলগতভাবে পরিচালনা এবং অভ্যন্তরীণ সংস্কারে চুক্তিকে কাজে লাগানো।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।