Web Analytics
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে হামলার অভিযোগের প্রতিবাদে দলটি ২৯ জুলাই বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। মঙ্গলবার, ২৮ জুলাই রাতে এনসিপির দপ্তর সেল পাঠানো এক চিঠিতে এই কর্মসূচির কথা জানায়।

চিঠিতে এনসিপি অভিযোগ করেছে, তাদের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির সন্ত্রাসী হামলা হয়েছে। দলটি ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে দলীয় প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্তের কথা বলেছে।

এনসিপির সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সাংগঠনিক ইউনিটগুলোকে কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে এবং দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে আহ্বান জানানো হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।