Web Analytics
গত এক বছরে বাংলাদেশে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৭৫৭ জন বেড়ে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দাঁড়িয়েছে ১১ লাখ ৮৪ হাজার ৮৬৪ জনে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এই সংখ্যা ছিল ১০ লাখ ৬ হাজার ১০৭ জন।

প্রতিবেদন অনুযায়ী, নবাগত হিসেবে ১ লাখ ৪৪ হাজার ৪৫৬ জনকে চিহ্নিত করা হয়েছে এবং নতুন জন্ম নেওয়া শিশুর সংখ্যা আনুমানিক ৩৪ হাজার ৩০১। ২০২৪ সালে সাধারণ সংঘাতের পাশাপাশি লক্ষ্যভিত্তিক সংঘাতের কারণে নতুন করে বাস্তুচ্যুতি ঘটে। নবাগতদের বায়োমেট্রিকভাবে শনাক্ত করা হলেও তারা এখনো সম্পূর্ণ নিবন্ধিত নয়; জীবনরক্ষাকারী সহায়তা বিতরণের জন্য কেবল ফ্যামিলি কার্ড দেওয়া হয়।

ইউএনএইচসিআরের তথ্যমতে, ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত রোহিঙ্গা শরণার্থী পরিবারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ৪১৫, যা এক বছরে ৪১ হাজার ৯১২টি বৃদ্ধি নির্দেশ করে। ১৯৯০ সাল থেকে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ৩৯ হাজার ৫০২ জন, আর ২০১৭ সালের অগাস্টের পর এসেছে ১০ লাখের বেশি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।