Web Analytics
রাতের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির রাজস্থলী উপজেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। শুক্রবার গভীর রাতে হঠাৎ পানি বৃদ্ধি পেয়ে গাইন্দ্যা ও ঘিলাছড়ি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে শত শত পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটাচ্ছে।

পাহাড়ি ঢলের পানিতে ঘরবাড়ি ও কৃষিজমি ডুবে গিয়ে স্থানীয় কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। খালের আশপাশের মৌসুমি শাকসবজি ও ফসলি জমি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। কাপ্তাই খালের তীব্র স্রোতে নদীর পার্শ্ববর্তী বাড়িঘরগুলো ভাঙনের ঝুঁকিতে রয়েছে, তবুও অনেক পরিবার এখনো নিরাপদ আশ্রয়ে না গিয়ে নিজ গৃহে অবস্থান করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউসুফ হাসান জানান, প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের আশ্রয়কেন্দ্রে যেতে নিয়মিত প্রচারণা চালাচ্ছে। তবে অনেকেই অনাগ্রহ দেখাচ্ছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।