Web Analytics
লক্ষ্মীপুরের রায়পুরে দক্ষিণ চরবংশী ইউনিয়নের বটতলী এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদ হাওলাদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও মেম্বার পদপ্রার্থী মাসুদ পারভেজের এ অনুষ্ঠানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্র ও আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের কমিটির তালিকা অনুযায়ী, অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে ছিলেন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটির সদস্য মাইনউদ্দিন হাজারী, ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন সরদার, আওয়ামী লীগ সদস্য আবদুল মালেক সর্দার এবং যুবলীগ সদস্য আবদুল হক। স্থানীয় সূত্র কয়েকজনকে আওয়ামী লীগ কর্মী হিসেবেও চিহ্নিত করেছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বিএনপির এক নেতা অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগের সঙ্গে থেকে সুবিধা নেওয়া ও পদপদবি ভোগ করা কিছু ব্যক্তি এখন বিএনপিতে ঢুকে সুবিধা নিচ্ছেন। তাঁর মতে, রাজনৈতিক পরিচয় ও অতীত ভূমিকা বিবেচনা না করে নির্বাচনী কার্যক্রমে তাঁদের যুক্ত করায় ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। স্থানীয় নেতাকর্মী ও ভোটাররা দলীয় অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন। বক্তব্যের জন্য যোগাযোগ করা হলে হারুনুর রশিদ হাওলাদার ও মাসুদ পারভেজ কথা বলতে রাজি হননি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।