Web Analytics
লেবাননে হিজবুল্লাহর ‘ফার্স্ট-পারসন ভিউ’ (এফপিভি) কামিকাজে ড্রোন হামলা থেকে রক্ষা পেতে ইসরাইলি সেনারা এখন মাছ ধরার জাল ব্যবহার করছে। আইডিএফের নিজস্ব সুরক্ষামূলক জালের ঘাটতির কারণে সেনারা গালিলি সাগরের তীরের তিবিরিয়া শহরসহ আকো ও হাইফা অঞ্চলের জেলেদের কাছ থেকে জাল কিনছে বলে এক ঊর্ধ্বতন কর্মকর্তা ‘দ্য ওয়ার জোন’কে জানিয়েছেন। তিনি বলেন, ড্রোন হুমকি এখন মাঠ পর্যায়ের যোদ্ধাদের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

ইউক্রেন যুদ্ধে ব্যাপক ব্যবহারের পর ইসরাইলও এখন যানবাহন ও সরঞ্জাম সুরক্ষায় জাল ব্যবহার করছে। কিন্তু ইরান-সমর্থিত হিজবুল্লাহ ফাইবার অপটিক ক্যাবল ও থার্মাল ক্যামেরা-চালিত ড্রোন ব্যবহার করায় আইডিএফের ইলেকট্রনিক জ্যামিং কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং রাতেও হামলা সম্ভব হচ্ছে। এতে সীমান্ত ও লেবাননের ভেতরে ইসরাইলি বাহিনী কার্যত স্থবির হয়ে পড়েছে এবং হিজবুল্লাহর লজিস্টিক চেইনে আঘাত হানতে পারছে না।

এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রকাশ্য অভিযানের চাপ এবং যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির সীমাবদ্ধতা মিলিয়ে সেনারা ‘উভয়সংকটে’ পড়েছে বলে অভিযোগ উঠেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।