Web Analytics
ঢাকার কদমতলীর শ্যামপুর এলাকায় একটি স্টিল মিলে আগুনে আট শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে ঢাকা ম্যাচ এলাকার আরএমএম স্টিল মিলে লোহা গলানোর কাজ চলাকালে হঠাৎ আগুনের গোলা ছিটকে পড়লে এ দুর্ঘটনা ঘটে। সহকর্মীরা দ্রুত দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে মো. হিরার শরীরের ১৭ শতাংশ, মো. খলিলুর রহমানের ৯ শতাংশ, মো. রজব আলীর ৪ শতাংশ, মতিউর রহমানের ১০ শতাংশ, মো. আরশেদ মিয়ার ১১ শতাংশ, মো. লিটন মিয়ার ৭ শতাংশ, মো. মানিক মিয়ার ৪০ শতাংশ এবং ইউসুফ মিয়ার ৫ শতাংশ দগ্ধ হয়েছে। মো. হিরা ও মো. মানিক মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্য ছয়জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আগুনের কারণ বা আহতদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।