রাজধানীর চানখারপুলে মৌমিতা পরিবহনের একটি বাসের ধাক্কায় রয়েল ল্যাবরেটরিজের ডিস্ট্রিবিউটার জয়দেব (৪০) নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে চানখারপুল ফ্লাইওভারের ঢালে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বিকেল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পথচারী মুসা গাজী জানান, রাস্তা পার হওয়ার সময় বাসটি জয়দেবকে ধাক্কা দেয়, এতে তিনি গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
ঘাতক মৌমিতা পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের নাম জানা গেলেও বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।