Web Analytics
প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, পরিবেশবান্ধব শিল্প ও নতুন প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে যুক্তরাজ্য ও ওমান। ওমানের সুলতান হাইথাম বিন তারিকের যুক্তরাজ্য সফর উপলক্ষে শুক্রবার প্রকাশিত যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্ব্যক্ত করে দুই দেশ একটি উচ্চাভিলাষী ও ভবিষ্যৎমুখী অংশীদারত্ব গড়ার অঙ্গীকার করেছে।

রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে চলতি সপ্তাহে যুক্তরাজ্যে যান সুলতান হাইথাম। বুধবার লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ও সুলতান হাইথাম দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন। আলোচনায় প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক আধুনিকায়ন, উন্নত শিল্পে বিনিয়োগ বৃদ্ধি, আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রাতিষ্ঠানিক ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদারের বিষয় ছিল।

দুই দেশ সামরিক সহযোগিতা ও প্রতিরক্ষা শিল্পে অংশীদারত্ব সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছে। তারা সাইফ সারিয়া-৪ মহড়ার প্রস্তুতিকে স্বাগত জানিয়ে সামরিক সক্ষমতা উন্নয়ন, পরীক্ষা-নিরীক্ষা, নতুন কৌশল যাচাই এবং সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক তথ্য বিনিময়ে আরও সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। সাইবার নিরাপত্তা ও জাতীয় সংকট মোকাবিলার সক্ষমতা বাড়াতেও সহযোগিতা সম্প্রসারণ করবে দুই দেশ।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।