Web Analytics
পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে, যাতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন বলে আফগান সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে। পাকিস্তান সরকার জানায়, ইসলামাবাদে সাম্প্রতিক আত্মঘাতী হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ফিতনা আল খারিজের সহযোগী সংগঠন ও দায়েশ-খোরাসানের সাতটি আস্তানায় এই হামলা চালানো হয়।

রবিবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে জানায়, নাঙ্গারহার ও পাকটিকা সীমান্তবর্তী প্রদেশে একটি ধর্মীয় স্কুল ও আবাসিক বাড়িতে হামলা হয়েছে, যাতে নারী ও শিশুসহ অনেকে হতাহত হয়েছেন। এই হামলা দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান ভঙ্গুর যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলেছে।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে জানায়, তাদের সেনাবাহিনী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও সহযোগী সংগঠনগুলোর সাতটি শিবিরে অভিযান চালিয়েছে এবং সীমান্তবর্তী অঞ্চলে ইসলামিক স্টেটের একটি সহযোগী সংগঠনের আস্তানায়ও হামলা হয়েছে। তারা দাবি করে, আফগান তালেবান সরকারকে বারবার সতর্ক করা হলেও কাবুল কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।