Web Analytics
ভারতীয় জলসীমায় প্রায় ছয় মাস আটক থাকার পর দেশে ফিরেছেন ৯১ জন বাংলাদেশি জেলে। বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের সমন্বয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন ভারতীয় জলসীমা থেকে ভারতীয় কোস্ট গার্ড চারটি ফিশিং বোটসহ ৯১ জন জেলেকে আটক করেছিল। পরবর্তীতে কূটনৈতিক আলোচনার মাধ্যমে দুই দেশের কোস্ট গার্ড যৌথভাবে জেলেদের ও নৌযানগুলো ফেরত আনার সিদ্ধান্ত নেয়। রোববার বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে (আইএমবিএল) আনুষ্ঠানিকভাবে হস্তান্তর সম্পন্ন হয়।

সোমবার দুপুরে মোংলা কোস্ট গার্ড বেইসে জেলেদের তাদের নিজ নিজ ফিশিং বোটসহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বিসিজিএস কামরুজ্জামানের অধিনায়ক কমান্ডার শাহ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।