Web Analytics
ইরানে হামলায় ব্যবহৃত ইংল্যান্ডের রয়্যাল এয়ার ফোর্সের ফেয়ারফোর্ড ঘাঁটির কাছে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। সন্দেহজনক কারণে তাদের আটক করা হয়েছে বলে জানানো হয়েছে। তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং গ্রেপ্তার পাঁচজনই পুলিশ হেফাজতে আছেন।

ব্রিটিশ কাউন্টার টেররিজম পুলিশের সিনিয়র ন্যাশনাল কো-অর্ডিনেটর ভিকি ইভান্স বলেন, পরিস্থিতি বোঝার জন্য কর্তৃপক্ষ সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। ব্রিটিশ সরকার যুক্তরাষ্ট্রকে ফেয়ারফোর্ডে থাকা বোমারু বিমান ব্যবহার করে ইরানি ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলার অনুমতি দিয়েছিল। ব্রিটিশ কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, স্ট্রেইট অব হরমুজে জাহাজে হামলার জন্য এসব স্থাপনা দায়ী ছিল।

এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস সতর্ক করেছিল, ফেয়ারফোর্ড থেকে মার্কিন বোমারু বিমান ইরানে হামলায় উড়ালে ঘাঁটিটিকে বৈধ লক্ষ্যবস্তু ধরা হবে। ওই সতর্কতার পর গত জুলাইয়ে ব্রিটিশ সরকার বলেছিল, যেকোনো হামলা থেকে দেশ রক্ষায় তাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত। তবে গ্রেপ্তারদের সঙ্গে ইরান বা সাম্প্রতিক হামলার সরাসরি কোনো সম্পর্ক আছে কি না, তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।