Web Analytics
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, ইউক্রেন গত রাতে রাশিয়ার মস্কো অঞ্চলের দিকে চার শতাধিক ড্রোন হামলা চালিয়েছে, যার অধিকাংশই রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রতিহত করেছে। রাষ্ট্র সমর্থিত সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত এসব ড্রোন মস্কোর দিকে এগিয়ে আসে এবং রাজধানীর কাছে পৌঁছানোর আগেই ৮৫টি ড্রোন ধ্বংস করা হয়। খবরটি এএফপি প্রকাশ করেছে।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস জানিয়েছে, মস্কো অঞ্চলে বিস্ফোরণে তিন বিদেশিসহ ছয়জন আহত হয়েছেন। আহতদের ডোমোদেদোভো হাসপাতালে ভর্তি করা হয়েছে, যা মস্কোর দক্ষিণে অবস্থিত এবং সেখানে রাজধানীর অন্যতম আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। তবে, এই বিস্ফোরণ ড্রোন হামলার সঙ্গে সরাসরি সম্পর্কিত কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

সূত্রে আরও বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে, যা কিয়েভের দাবি অনুযায়ী রুশ হামলার জবাব হিসেবে পরিচালিত হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।