Web Analytics
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া এই অনশনস্থল থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তাদের আটক করা হয়।

অনশনকারীদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন বলে অভিযোগ ওঠার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে শাহবাগ থানা পুলিশ অভিযান চালায়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের উপসাধারণ সম্পাদক মো. হাবিবুল ইসলাম, একই হল শাখার শিক্ষা ও পাঠচক্র সম্পাদক পদপ্রার্থী মনিরুজ্জামান এবং ঢাবির অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আকরাম গাজী হৃদয়।

অপর আটক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কামাল উদ্দিন বলেন, পদধারী নেতা হিসেবে নিশ্চিত হওয়ার পর চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রক্টরিয়াল টিম জানিয়েছে, ক্যাম্পাসে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকাতে এ ধরনের অভিযান চলবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।