Web Analytics
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর মানবিক বাংলাদেশে অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে ওয়ার্ল্ড হেড এন্ড নেক ক্যান্সার দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশ্বের ১৭১টি দেশে পালিত দিবসটির প্রতিপাদ্য ছিল, ‘প্রকাশ করুন, দ্রুত নির্ণয় করুন, জীবন বাঁচান’। মন্ত্রী বলেন, সরকার কেবল স্বাস্থ্যব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নেও বদ্ধপরিকর এবং বিএনপির নির্বাচনি ইশতেহারের অঙ্গীকারগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে। মূক ও বধিররাও সুস্থ হতে পারে—এ বিষয়ে জনগণকে সচেতন করতে সাংবাদিকদের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মন্ত্রী নবনির্মিত অডিটরি ভারবাল থেরাপি বা এভিটি সেন্টার উদ্বোধন করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় কক্লিয়ার ইমপ্লান্টেশন করা শিশুদের এই কেন্দ্রে থেরাপির মাধ্যমে স্বাভাবিকভাবে কথা বলা শেখানোর ব্যবস্থা হবে। কেন্দ্রটি বিভাগীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। পরে হেড এন্ড নেক রোগে আক্রান্তদের মধ্যে অনুদানের চেক ও ডিভাইস বিতরণ করা হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।