Web Analytics
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি তেল সংরক্ষণাগারে হামলা চালানোর দাবি করেছে। আলজাজিরার খবর অনুযায়ী, এর আগে গোষ্ঠীটি সৌদি রাজধানী রিয়াদের আর্থিক কেন্দ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবিও করেছিল।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সৌদি আরবের আবকাইক শহরে অবস্থিত আরামকোর একটি স্থাপনার দিকে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বহর পাঠানো হয়েছে। বিদ্রোহীদের দাবি অনুযায়ী, বিমানবন্দর ও আরামকোর তেল সংরক্ষণ অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু ছিল।

তবে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বা আরামকোর কোনো স্থাপনায় হামলার বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। তেল কোম্পানি আরামকোর পক্ষ থেকেও ওই ঘটনার বিষয়ে নিশ্চিত কোনো বিবৃতি পাওয়া যায়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।