Web Analytics
বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ইনোভেশন বাংলাদেশ ফেয়ার ২০২৬-এ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১২টি গবেষণালব্ধ প্রযুক্তি ও উদ্ভাবনী পণ্য প্রদর্শন করছে। শনিবার ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে শুরু হওয়া তিন দিনের মেলা ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। হাবিপ্রবির প্রদর্শনীতে রয়েছে নয়টি খাদ্যপণ্য, একটি ট্রাইকোডার্মা-ভিত্তিক জৈব সার এবং দুটি বিশেষ ট্রাইকোডার্মা ক্যারিয়ার ম্যাটেরিয়াল।

খাদ্যপণ্যগুলোর মধ্যে আছে তরমুজের খোসা ও কাঁচা পেঁপের টুটি ফ্রুটি, কাঁঠালের গুড়, দীর্ঘ সময় সংরক্ষণযোগ্য লিচু, টক ও মিষ্টি দইয়ের পাউডার, হাইড্রোজেন-মুক্ত মোরব্বা, তাপ-প্রক্রিয়াজাত ব্ল্যাক গার্লিক, জিরো ওয়েস্ট টমেটো পাউডার এবং টমেটো সস পাউডার। এসব উদ্ভাবনে নেতৃত্ব দেন ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন বিভাগের অধ্যাপক ড. মারুফ আহমেদ। তিনি নিরাপদ খাবার ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনার মাধ্যমে প্রযুক্তিগুলো জনগণের কল্যাণে ব্যবহারের কথা বলেন।

জৈব সার গবেষণায় যুক্ত ছিলেন কৃষি অনুষদের অধ্যাপক ড. মহিদুল হাসান। সারটিতে ট্রাইকোডার্মাসহ মোট নয়টি উপাদান রয়েছে এবং মাঠপর্যায়ের পরীক্ষায় ট্রাইকোডার্মা স্প্রে করা টমেটো গাছে ফলন দ্বিগুণ হয়েছে। চারকোলভিত্তিক সয়েল কিং ও ট্যালকম পাউডারভিত্তিক ক্রপ কিংও প্রদর্শিত হচ্ছে। উপাচার্য ও উপ-উপাচার্য মেলায় বিশ্ববিদ্যালয়ের স্টল পরিদর্শন করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।