Web Analytics
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক জুলাই সনদ ও গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি জানিয়েছেন। সোমবার বিকেলে মুন্সিগঞ্জ শহরের শহীদ মিনার প্রাঙ্গণে দলটির মুন্সিগঞ্জ জেলা শাখার নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ ছিল ফ্যাসিবাদের পথ বন্ধ করা এবং রাষ্ট্রকাঠামোয় মৌলিক পরিবর্তন আনার জন্য।

তিনি বলেন, সংসদ নির্বাচনে প্রায় ৫০ শতাংশ ভোট পড়লেও গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ মতামত দিয়েছেন। তাই গণভোটের রায় উপেক্ষার সুযোগ নেই বলে তিনি দাবি করেন। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে রাষ্ট্র পুনর্গঠনের আহ্বান জানান তিনি। তাঁর মতে, নিয়মিত সংসদীয় পদ্ধতিতে সংশোধন পরে সংখ্যাগরিষ্ঠতার জোরে বদলানো বা বাতিল করা সম্ভব, তাই টেকসই সাংবিধানিক সংস্কার প্রয়োজন।

সরকার জনগণের অধিকার ও গণভোটের রায় উপেক্ষা করলে রাজনৈতিক শক্তিগুলো নীরব থাকবে না বলেও তিনি সতর্ক করেন। সমাবেশ থেকে অতীতের হত্যাকাণ্ডের বিচার, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন, গ্যাস-বিদ্যুৎ সংকট ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মুন্সিগঞ্জের সড়ক দ্রুত সংস্কারের দাবি জানানো হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।