Web Analytics
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, মার্কিন জনগণ যুদ্ধের বিরুদ্ধে ‘না’ ভোট দিয়েছেন। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান জনগণের এই বার্তাকে সমর্থন করে।

গালিবাফের মতে, বিবেকের তাড়না অথবা জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির কারণে মার্কিন ভোটাররা এ অবস্থান নিয়েছেন। তিনি নির্বাচনের ফলাফলকে যুদ্ধের বিরোধিতার সঙ্গে যুক্ত করে মন্তব্য করেন।

ইরানি স্পিকার আরও বলেন, মার্কিন সরকার যদি জনগণের ইচ্ছা উপেক্ষা করে আন্তর্জাতিক প্রভাবশালী মহল ও ব্ল্যাকমেইলারদের স্বার্থ রক্ষায় কাজ করে, তাহলে ইরানের ‘না’ কীভাবে দুঃস্বপ্নে পরিণত হতে পারে, তা তারা বুঝতে পারবে। আলজাজিরা এ মন্তব্যের তথ্যসূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।