Web Analytics
সিলেট জেলা ও দায়রা জজ আদালতে দায়িত্ব পালনকারী অতিরিক্ত পিপি, অতিরিক্ত জিপি ও সহকারী পিপিসহ মোট ১৭ জন আইন কর্মকর্তা একযোগে পদত্যাগ করেছেন। বুধবার দুপুরে তারা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের কাছে আইন মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রেরণের জন্য পৃথক পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারীরা অভিযোগ করেছেন, সরকার গণভোট, জুলাই সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়নে অনীহা দেখিয়েছে।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল খালিক জানিয়েছেন, বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় বাতিল এবং সংস্কার বাস্তবায়নে সরকারের অনীহায় তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আলীম উদ্দীন, অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হুদা এবং আরও ১৫ জন সহকারী পাবলিক প্রসিকিউটর।

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেছেন, দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করছেন এবং ভবিষ্যতেও আইনজীবী হিসেবে দায়িত্বশীল ভূমিকা রাখবেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।