Web Analytics
আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর রহস্য ঘিরে নতুন করে বিচার কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার পুনরায় শুনানি শুরু হয়, যা আগেরবার এক বিচারককে ঘিরে বিতর্কের কারণে বন্ধ হয়ে গিয়েছিল। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান ম্যারাডোনা। অভিযোগ ওঠে, চিকিৎসকদের অবহেলার কারণেই তার মৃত্যু হয়। ২০২০ সালের নভেম্বরে মৃত্যুর পর সাত সদস্যের মেডিক্যাল টিমকে অভিযুক্ত করে আদালতে তোলা হয়।

দীর্ঘ শুনানির পর ২০২৫ সালের মে মাসে বিচার বাতিল ঘোষণা করা হয়, কারণ বিচারক জুলিয়েতা মাকিনতাখ মামলাসংশ্লিষ্ট একটি ডকুমেন্টারিতে যুক্ত ছিলেন, যা বিচারিক নীতির লঙ্ঘন হিসেবে ধরা হয়। পরে তাকে অভিশংসিত করা হয়। নতুন করে শুরু হওয়া এই বিচারে অন্তত ১২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে এবং আদালত খতিয়ে দেখবে চিকিৎসক দল কতটা দায়ী ছিলেন।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন চিকিৎসক, মনোবিদ ও নার্স, যারা হাসপাতাল থেকে ফেরার পর ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসার দায়িত্বে ছিলেন। অভিযোগ প্রমাণিত হলে তাদের ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে। এই বিচার পুনরায় শুরু হওয়ায় ঘটনাটি আবারও আলোচনায় এসেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।