Web Analytics
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বেসরকারি ফলাফলে রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় গণনা শুরু হয়। ১৩২টি কেন্দ্রের মধ্যে ১৩০টির ফলাফলে মণ্ডলের এগিয়ে থাকা নিশ্চিত হয়।

বেসরকারি ফলাফলে নজরুল ইসলাম মণ্ডল পান ১ লাখ ৫২ হাজার ৮৩৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা মনজুর রহমান (দাঁড়িপাল্লা) পান ৭২ হাজার ৫১২ ভোট। ফলে মণ্ডল ৮০ হাজার ৩২৩ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসফা খায়রুল হক শিমুল ২ হাজার ৪৭৪, ব্যারিস্টার রেজাউল করিম ৬ হাজার ৩৮৫, আলতাফ হোসেন মোল্লা ৯২৯, রুহুল আমিন ৬১০ এবং রায়হান কাউসার ৪৩৮ ভোট পান।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়ে ১ লাখ ৩৩ হাজার ৮৯৬টি এবং ‘না’ ভোট পড়ে ৭৮ হাজার ৫৯৫টি। মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৫৩ হাজার ১৭৭ জন, যার মধ্যে প্রায় ৬৭.২৯ শতাংশ ভোটার ভোট প্রদান করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।