Web Analytics
সৌদি আরব পবিত্র মক্কা নগরীতে প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপ করেছে, যা সোমবার (১৩ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বিদেশি নাগরিক ও সৌদি বাসিন্দারা এখন থেকে সরকারি অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ করতে পারবেন না। আসন্ন হজ মৌসুমে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মক্কায় প্রবেশের জন্য বিদেশিদের বৈধ পারমিট থাকতে হবে। যাদের কাছে পারমিট, হজ ভিসা বা কাবায় কাজের অনুমতিপত্র নেই, তারা মক্কায় প্রবেশ করতে পারবেন না। অনুমতিবিহীনদের প্রবেশ রোধে নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং চেকপয়েন্ট থেকেই তাদের ফিরিয়ে দেওয়া হবে।

এছাড়া, যাদের কাছে ওমরাহ ভিসা আছে, তাদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে মক্কা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। হজ মৌসুমের প্রস্তুতি হিসেবে এই পদক্ষেপকে সৌদি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।