Web Analytics
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্যোগ ও দুর্ঘটনায় সাহস, পেশাদারিত্ব ও আত্মত্যাগের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জাতির আস্থা অর্জন করেছে। মঙ্গলবার নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং গ্রাউন্ডে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ–২০২৬’ উদ্বোধন, পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০ জন সদস্যকে পদক প্রদান করা হয়।

মন্ত্রী জানান, সরকার ফায়ার সার্ভিসকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, প্রযুক্তি ও সরঞ্জাম উন্নয়নসহ কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কাজ করছে। নতুন ফায়ার স্টেশন স্থাপন ও বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়ানো হচ্ছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ও সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু উপস্থিত ছিলেন। অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সভাপতিত্ব করেন।

২০ থেকে ২২ মে পর্যন্ত সারাদেশে সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে ফায়ার সার্ভিস সপ্তাহ পালিত হবে বলে জানানো হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।