Web Analytics
ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি হেলেন তিন দিনের সফরে আগামী সোমবার, ৯ নভেম্বর বাংলাদেশে আসছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের অনুরোধে তিনি এ সফরে আসছেন বলে শনিবার, ৭ নভেম্বর প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে।

সফরকালে ঢাকায় তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর আগে ২০১৭ সালে তিনি বাংলাদেশ সফর করেছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ডাচেস কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য পরিচালিত সহায়তা কার্যক্রম পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। তাঁর বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং পরিদর্শনেরও কথা রয়েছে। সেখানে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে জানবেন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরবেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।