Web Analytics
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ আমলে ২৫১টি গুমের ঘটনার তদন্ত শেষ করে চলতি বছরের মধ্যেই বিচার শুরুর লক্ষ্য নিয়ে কাজ চলছে। রোববার ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গুমের শিকার ২৫১ জনকেই আইনশৃঙ্খলা বাহিনী একই ধরনের পদ্ধতিতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এ কারণে ঘটনাগুলোকে ব্যাপক ও পদ্ধতিগত মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করছে প্রসিকিউশন। গুম পরিবারের ৫৫ সদস্য ট্রাইব্যুনালে এসেছেন এবং ১৮ জন তদন্ত কর্মকর্তা তাঁদের জবানবন্দি নিচ্ছেন। পর্যায়ক্রমে সব পরিবারের জবানবন্দি নেওয়া ও তাদের কাছে থাকা নথিপত্র জব্দ করা হবে।

আমিনুল ইসলাম জানান, অভিযুক্তদের এবং যেসব স্থান থেকে মানুষদের তুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ, সেগুলো অনেকাংশে চিহ্নিত করা গেছে। তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা হবে না। সাক্ষী ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। তিনি বলেন, তদন্ত যাতে বাধাগ্রস্ত বা নাশকতার শিকার না হয়, সে বিষয়ে পরিবারগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।