Web Analytics
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক ইরানি স্থাপনায় মার্কিন হামলাকে ‘ভালোবাসার আলতো ছোঁয়া’ বলে অভিহিত করেছেন এবং দাবি করেছেন যে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। এবিসি নিউজের সাংবাদিক র‍্যাচেল স্কটকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন বাহিনী সহজেই ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে এবং ইরানের নেতৃত্বকে সতর্ক করে দেন যে দ্রুত চুক্তিতে সই না করলে আরও কঠোর হামলা চালানো হবে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরান হরমুজ প্রণালিতে তিনটি মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌকা দিয়ে হামলা চালায়। এর জবাবে মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, কমান্ড সেন্টার এবং গোয়েন্দা নজরদারি কেন্দ্রগুলোতে পাল্টা হামলা চালায়। অন্যদিকে, ইরান যুক্তরাষ্ট্রকে সংঘাতের জন্য দায়ী করে দাবি করেছে, যুক্তরাষ্ট্র প্রথমে একটি ইরানি তেল ট্যাঙ্কারে গুলি চালিয়ে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে।

এই পাল্টাপাল্টি অভিযোগে হরমুজ প্রণালিতে উত্তেজনা আরও বেড়েছে এবং যুদ্ধবিরতির স্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।