Web Analytics
নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পরপর বোমাগুলো ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় কেউ আহত হননি এবং ব্যাংকের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বাঁশবাড়িয়া শাখার ব্যবস্থাপক মো. শফিউল হাসান জানান, নৈশপ্রহরীর তথ্য অনুযায়ী একটি মোটরসাইকেলে কয়েকজন ব্যক্তি ব্যাংকের প্রধান ফটকের সামনে এসে হামলা চালায়। বিকট শব্দ শুনে পাশের কোয়ার্টারে থাকা ব্যাংকের কর্মীরা দ্রুত বাইরে বেরিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শফিউল হাসান বলেন, দ্রুত আগুন নিভিয়ে ফেলায় ব্যাংকের উল্লেখযোগ্য ক্ষতি হয়নি, তবে ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারা এবং কী উদ্দেশ্যে হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাগাতিপাড়া মডেল থানার ওসি সুমন চন্দ্র দাস বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।