Web Analytics
কুমিল্লার মুরাদনগরের ধরানীপাড়া গ্রামে জমিসংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে জোড়া খুনের ঘটনায় ২০ ঘণ্টার মধ্যে মূল আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা। গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মঞ্জুরুল আলম তিতু (৩৫) ও খালেদা আক্তার বেবি (৭০)-কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। কুমিল্লা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল তাৎক্ষণিকভাবে তদন্ত ও অভিযান শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ এবং গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা শহরের বাদশাহ মিয়া বাজার এলাকা থেকে মামলার এজাহারভুক্ত দুই ও তিন নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।

পরে ট্রেনে পালানোর চেষ্টার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এলাকায় চলন্ত ট্রেন থেকে মূল আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মো. মোস্তাক আহাম্মেদ ওরফে আবু (৫৮), তার স্ত্রী হনুফা বেগম (৪৫) এবং পালিত কন্যা ইতি (১৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। তাদের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।