ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং এলাকায় হাইওয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল অবৈধ থ্রি-হুইলার আটক করলে ৩০ থেকে ৩৫ জনের একটি দল ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা চালায়। হামলাকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে, এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বুধবার দুপুরে জানান, মঙ্গলবারের ঘটনার পর থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি। বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এ বিষয়ে প্রেস ব্রিফিং হওয়ার কথা রয়েছে।
ঘটনার সূত্রপাত হয় অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে। হামলার পর এলাকায় উত্তেজনা ছড়ালেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।