Web Analytics
ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স রোববার দাবি করেছে, যুক্তরাষ্ট্র আবার ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে এমন তথ্য তারা পেয়েছে। তেহরান সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও স্বার্থে পাল্টা হামলা চালানো হবে। মার্কিন হামলায় নিজেদের ভূখণ্ড বা স্থাপনা ব্যবহারের সুযোগ দেওয়া দেশগুলোকেও সম্ভাব্য প্রতিক্রিয়ার মুখে পড়তে হতে পারে বলে জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ফক্স নিউজকে বলেন, ইরান ইস্যুতে তিনি এখনো সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে আছেন। সামরিক পদক্ষেপ, অর্থনৈতিক চাপ ও চুক্তিসহ সব বিকল্প বিবেচনায় রয়েছে বলে তিনি জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও তিনি উড়িয়ে দেননি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন।

কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় নতুন করে আলোচনা শুরুর উদ্যোগ চলছে। ইরান আলোচনার শর্ত হিসেবে যুদ্ধ ও মার্কিন হামলা বন্ধ, জব্দ করা অর্থ ছাড় এবং বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছে। শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলেছে তেহরান। সপ্তাহান্তে প্রণালিটি দিয়ে ১২টি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে, আগের সপ্তাহে যা ছিল ৩৫টি; এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।