Web Analytics
ইরাকের তেল বিক্রির অর্থ ব্যবহার করে ১৬ বিলিয়ন ডলারের ইরাক ডেভেলপমেন্ট রোড প্রকল্পে অর্থায়নের কাঠামো চূড়ান্ত করেছে তুরস্ক ও ইরাক। তুরস্কের পরিবহনমন্ত্রী আবদুল কাদির উরালোগলু বুধবার বাগদাদে ইরাকি মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান। দুই দেশ চলতি বছরের শেষ নাগাদ অর্থায়ন চুক্তি সই এবং চার বছরের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নিয়েছে। ইরাক আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের উপস্থিতিতে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চায়।

প্রস্তাবিত ব্যবস্থায় ইরাক প্রতিদিন তুরস্কের কাছে ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার ব্যারেল তেল বিক্রি করবে এবং সেই অর্থ প্রকল্পে ব্যয় হবে। বাজার পরিস্থিতি অনুযায়ী তেলের দাম নির্ধারণ করবে ইরাকি কর্তৃপক্ষ। অর্থ তুরস্কের একটি রাষ্ট্রীয় ব্যাংকে জমা হবে; পরে যৌথ তুরস্ক-ইরাক কনসোর্টিয়াম তা পরিচালনা করে কাজের অগ্রগতি অনুযায়ী ঠিকাদারদের পরিশোধ করবে।

২০২৩ সালের মে মাসে ঘোষিত প্রকল্পটি বসরার গ্র্যান্ড ফাও বন্দরকে সড়ক ও রেলপথে তুরস্ক হয়ে ইউরোপের সঙ্গে যুক্ত করবে। রেলপথকে অগ্রাধিকার দিয়ে এর সঙ্গে ফাইবার অপটিক সংযোগও স্থাপনের পরিকল্পনা রয়েছে। রেলপথের গতিপথ নিয়ে কুর্দি কর্তৃপক্ষের উদ্বেগ এবং কুয়েত-ইরাক বিরোধ থাকলেও উরালোগলু কুয়েত ইস্যুকে তাৎক্ষণিক বাধা মনে করেন না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।