Web Analytics
ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো অংশ দেশের বাইরে পাঠাবে না বলে জানিয়েছেন দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি। লেবাননের টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোনো দেশে স্থানান্তরের সুযোগ নেই। তিনি ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত তৃতীয় দেশে পাঠানোর যুক্তরাষ্ট্রের প্রস্তাবও প্রত্যাখ্যান করেন।

রেজায়ি জানান, রাশিয়া ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণ ও সংরক্ষণের প্রস্তাব দিয়েছিল। তবে তেহরানের সিদ্ধান্তের বিষয়টি মস্কোকে জানানো হয়েছে। ইরান দীর্ঘদিন ধরেই সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর বিভিন্ন প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে।

তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমানোর সম্ভাবনা পুরোপুরি নাকচ করেনি ইরান। আন্তর্জাতিক তত্ত্বাবধানে সমৃদ্ধ ইউরেনিয়ামকে নিম্নমাত্রায় নামিয়ে আনার বিষয়ে আলোচনার সুযোগ রেখেছে দেশটি। ফলে বিদেশে স্থানান্তরের বদলে সমৃদ্ধকরণের মাত্রা কমানো সম্ভাব্য বিকল্প হিসেবে সামনে রয়েছে। এই অবস্থান ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান মতপার্থক্যকে আবার সামনে এনেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।