Web Analytics
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেছেন যে, দেশের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ সিদ্ধান্ত নিয়েছে—প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে ইরানের ওপর আক্রমণ না হলে, ইরান আর কোনো হামলা চালাবে না। তিনি বলেন, কেবলমাত্র প্রতিবেশী দেশের ভূখণ্ড থেকে ইরানের ওপর হামলা হলে সেই দেশকে লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হবে। পেজেশকিয়ান দুঃখ প্রকাশ করে বলেন, আরব প্রতিবেশীদের লক্ষ্য করে হামলা চালাতে হওয়ায় ইরান অনুতপ্ত।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকার কারণেই ইরানকে এমন পদক্ষেপ নিতে হয়েছে, তবে তাদের প্রতি ইরানের কোনো শত্রুতা নেই। তিনি জানান, এই সিদ্ধান্ত অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের বৈঠকে অনুমোদিত হয়েছে।

এই ঘোষণা আসে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর, যেখানে তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এর জবাবে ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।