Web Analytics
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নে মঙ্গলবার বিকেলে বিএনপি ও যুবদলের দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বনগ্রাম বাজার ও আশপাশের এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র জানায়, সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন ধুলাদিয়া ইউনিয়নে এক সমাবেশে অংশ নেন, কিন্তু বনগ্রাম বাজারে না গিয়ে চলে যান। এ ঘটনাকে কেন্দ্র করে বনগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক পিন্টু ও যুবদল সভাপতি আনোয়ার হোসেনের মধ্যে বাকবিতণ্ডা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ব্যবহার করা হয়।

আনোয়ার হোসেন অভিযোগ করেন, এমপি উপস্থিতিতে পিন্টু এক ওয়ার্ড সদস্যকে গালিগালাজ করেন এবং পরে তার সমর্থকরা হামলা চালায়। পিন্টুর সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়। ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল আমিন মাসুদ জানান, ঘটনাটি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা চলছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।