Web Analytics
প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের আরোপ করা ১ কোটি ৪০ লাখ ৪৫ হাজার টাকার জরিমানা মওকুফের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের কাছে আবেদন করেছে। নির্ধারিত সময়ে একাধিক আর্থিক বিবরণী জমা দিতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই জরিমানা আরোপ করা হয়েছিল।

ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০২২ ভিত্তিক নিরীক্ষিত বার্ষিক বিবরণী, ২০২৩ সালের প্রথম তিন প্রান্তিকের বিবরণী এবং ৩১ ডিসেম্বর ২০২৩ ভিত্তিক নিরীক্ষিত বার্ষিক বিবরণী দেরিতে জমা দেওয়ার কারণে জরিমানা করা হয়। কোম্পানি বলেছে, বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের পরিদর্শন প্রতিবেদন ও ‘কুইক সামারি’ পেতে বিলম্ব হওয়ায় সময়মতো বার্ষিক সাধারণ সভা করা যায়নি।

আদালতের অনুমতি নিয়ে প্রতিষ্ঠানটি ২০২১-২২ ও ২০২৩ সালের এজিএম সম্পন্ন করলেও পরবর্তী বছরের প্রতিবেদনেও এর প্রভাব পড়ে বলে জানিয়েছে। ডিএসইর জেড ক্যাটাগরিতে থাকা কোম্পানিটি ২০১৯ অর্থবছরের পর কোনো লভ্যাংশ দেয়নি। ২০২৩ অর্থবছরে এর লোকসান ছিল ১৫১ কোটি টাকা। ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাভেদ লাকিয়াত এ বিষয়ে মন্তব্য করতে চাননি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।