Web Analytics
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মেঘারপটলে শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে নির্বাচনের পর রাজনৈতিক উত্তেজনার মধ্যে জামায়াত ইসলামীর একটি অফিসে আগুন দেওয়া হয়। জামায়াত নেতারা অভিযোগ করেছেন, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা প্রথমে অফিসে ভাঙচুর চালিয়ে পরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তাদের দাবি, ওয়ার্ড বিএনপি সভাপতি কাজলের নির্দেশে তার ছেলে নাসিরসহ কয়েকজন সহযোগী এই ঘটনায় জড়িত। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জামায়াত নেতারা দ্রুত দোষীদের শাস্তি ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, বিএনপির কেউ জড়িত থাকলে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ সাব্বির রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।