Web Analytics
ইসলামী আন্দোলন বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা পুনরায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে রাখার দাবি জানিয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এ দাবি জানান। তিনি অবিলম্বে ব্যবস্থাপনা কমিটিকে নিয়োগক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে আগের পদ্ধতি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।

তার ভাষ্য অনুযায়ী, গত এক দশক ধরে এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশ করে আসছিল। এই কেন্দ্রীয় ও মেধাভিত্তিক ব্যবস্থায় ব্যবস্থাপনা কমিটির স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ প্রায় বন্ধ হয়েছিল বলে তিনি দাবি করেন। তিনি বলেন, ৩ আগস্ট সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে এনটিআরসিএর কার্যক্রম পর্যালোচনায় অনুষ্ঠিত উচ্চপর্যায়ের সভায় পদ্ধতিটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান অভিযোগ করেন, ব্যবস্থাপনা কমিটির হাতে নিয়োগক্ষমতা গেলে অনিয়ম, অর্থ লেনদেন, রাজনৈতিক সুপারিশ ও স্বজনপ্রীতির সুযোগ তৈরি হবে। তিনি গত বছরের সেপ্টেম্বরে জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটির মাধ্যমে কর্মচারী নিয়োগের ব্যবস্থা চালু এবং ২১ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তা বাতিলের কথাও উল্লেখ করেন। লাখ লাখ বেকার তরুণের কর্মসংস্থানের সঙ্গে বিষয়টি যুক্ত থাকায় দ্রুত সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।