Web Analytics
বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটের দিনে প্রতি দুই ঘণ্টা পরপর ভোটার উপস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছে। সোমবার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বেসরকারি ফলাফল না পাওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে। রিটার্নিং অফিসারদের নির্বাচনি পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোট গণনার বিবরণী পাঠাতে হবে।

পরিপত্রে জানানো হয়, দ্রুত ও নির্ভুল ফলাফল আদান-প্রদানের জন্য এবার EMS (Election Management System) সফটওয়্যার ব্যবহার করা হবে। সহকারী রিটার্নিং অফিসাররা প্রতিটি কেন্দ্রে দুইজন করে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করবেন, যারা ফরম-১৬ স্ক্যান ও আপলোড করবেন। কোনো আসনে পোস্টাল ভোট না থাকলেও ফলাফলে ‘শূন্য’ (০) লিখে এন্ট্রি দিতে হবে এবং চূড়ান্ত ফলাফলে পোস্টাল ভোট ফরম-১৮ তে একীভূত করতে হবে।

ফলাফল গেজেটে প্রকাশের সুবিধার্থে ফরম-১৮ ও ফরম-১৯সহ প্রয়োজনীয় নথি আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে হার্ড ও সফট কপিতে ইসিতে পাঠাতে হবে। চূড়ান্ত বার্তা শিটে রিটার্নিং অফিসারের স্বাক্ষর থাকতে হবে এবং তা RMS-এ আপলোড করতে হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।