Web Analytics
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, ২০২৬ সালে দেশটি তেল খাতে প্রায় ১৪০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ পেতে পারে। তিনি বলেন, পরিকল্পিত সংস্কার কার্যকর হলে এই বিনিয়োগ ২০২৫ সালের তুলনায় প্রায় ৫৫ শতাংশ বেশি হবে। তেল খাত বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার বিষয়ে আয়োজিত এক জনপরামর্শ সভায় ব্যবসায়ীদের উদ্দেশে এসব কথা বলেন রদ্রিগেজ।

কারাকাস থেকে এএফপি জানায়, রদ্রিগেজ বলেন, জ্বালানি খাতে দীর্ঘদিনের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ শিথিলের লক্ষ্যে প্রস্তাবিত একটি বিল সংসদে চূড়ান্তভাবে পাস হলে বিনিয়োগে বড় প্রবৃদ্ধি আসবে। তিনি জানান, গত বছর তেল খাতে বিনিয়োগ ছিল প্রায় ৯০ কোটি ডলার, আর চলতি বছরের জন্য ইতোমধ্যে ১৪০ কোটি ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রদ্রিগেজ বলেন, বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুতের দেশ হিসেবে ভেনেজুয়েলাকে উৎপাদনেও শক্ত অবস্থানে ফিরতে হবে।

চলতি বছরের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেন। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের চাপের মুখে রয়েছেন মার্কিন তেল কোম্পানিগুলোর প্রবেশাধিকার দেওয়ার বিষয়ে, যা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের শর্ত ছিল।

Card image

Related Videos

logo
No data found yet!