Web Analytics
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান চলমান যুদ্ধ বন্ধে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছেন। ফ্রান্সের প্যারিসের ভার্সাই প্রাসাদে ট্রাম্প এ চুক্তিতে সই করেন, যেখানে তিনি জি–৭ সম্মেলনে অংশ নিতে গিয়েছিলেন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ সামাজিক যোগাযোগমাধ্যমে সইয়ের একটি ভিডিও প্রকাশ করেন। ইরান সরকারও প্রেসিডেন্ট পেজেশকিয়ানের ইলেকট্রনিক সইয়ের বিষয়টি নিশ্চিত করেছে। মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, চুক্তিটি অবিলম্বে কার্যকর হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, দুই দেশের প্রেসিডেন্ট দূরবর্তী স্থান থেকে ইলেকট্রনিকভাবে সই করেছেন এবং কোনো আনুষ্ঠানিকতা আয়োজনের পরিকল্পনা নেই। ১৪ দফার এই নথিতে তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতি, সার্বভৌমত্বের প্রতি সম্মান, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি, নিষেধাজ্ঞা প্রত্যাহার, সমুদ্রপথে বাণিজ্য পুনরুদ্ধার এবং ইরানের পুনর্গঠনে ৩০০ বিলিয়ন ডলারের পরিকল্পনার কথা বলা হয়েছে। চূড়ান্ত চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

নির্ধারিত সুইজারল্যান্ডের অনুষ্ঠানের এক দিন আগেই সই সম্পন্ন হওয়ায় দুই দেশের দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের ইচ্ছা স্পষ্ট হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।