Web Analytics
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার, কুয়েত ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি। হামলায় ওই আর্থিক এলাকার একটি সুউচ্চ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। ঘটনায় কোনো হতাহতের খবর নেই।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সৌদি আরবের ওপর অব্যাহত হামলার নিন্দা জানায়। তারা বলেছে, হামলায় কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে সৌদি আরবের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে।

জিসিসি মহাসচিব জাসেম আলবুদাইউই বলেছেন, এ হামলার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অবিলম্বে কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন। তিনি হামলার জন্য হুথি মিলিশিয়াদের জবাবদিহির আওতায় আনার আহ্বানও জানান। সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের তথ্যমতে, ক্ষয়ক্ষতি একটি ভবনেই সীমিত ছিল এবং কোনো প্রাণহানি ঘটেনি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।