Web Analytics
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ আগ্রাসনের ২৭তম দিনে দুই দেশের মধ্যে শান্তি আলোচনাকে ঘিরে মতপার্থক্যের ইঙ্গিত মিলেছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিশ্চিত করেছেন যে ইসলামাবাদ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনায় মধ্যস্থতা করছে এবং যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব তেহরানে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি জানান, তুরস্ক ও মিসরও এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরান যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং যুদ্ধ বন্ধে পাঁচটি শর্ত দিয়েছে, যার মধ্যে রয়েছে আগ্রাসন বন্ধ, ক্ষতিপূরণ প্রদান এবং হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব স্বীকৃতি। এদিকে ইসরাইল দাবি করেছে, তাদের হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল আলিরেজা তাঙ্গসিরি নিহত হয়েছেন, যদিও ইরান তা নিশ্চিত করেনি।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগ্রাসনে নিহতের সংখ্যা ১ হাজার ৯৩৭ জনে পৌঁছেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নেতৃত্বের মধ্যে সম্পর্কেও টানাপোড়েন দেখা দিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।