Web Analytics
ফিলিস্তিনি নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুগত রাজনৈতিক গোষ্ঠী সাম্প্রতিক পৌরসভা নির্বাচনে বড় জয় পেয়েছে। প্রায় দুই দশকের মধ্যে প্রথমবারের মতো এই নির্বাচনে গাজার একটি শহর অন্তর্ভুক্ত ছিল। প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা বলেন, নির্বাচনটি অত্যন্ত সংবেদনশীল সময় ও জটিল পরিস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। এটি ছিল ২০০৬ সালের পর গাজায় প্রথম নির্বাচন এবং ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের পর প্রথম ভোট।

গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ শহরের ভোটকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পরীক্ষামূলক নির্বাচন হিসেবে বর্ণনা করেছে। ২০০৭ সাল থেকে গাজা নিয়ন্ত্রণকারী হামাস কোনো প্রার্থী দেয়নি এবং পশ্চিম তীরের ভোটও বর্জন করেছে। প্রাথমিক ফলাফলে দেখা যায়, ফাতাহ-সমর্থিত তালিকা ছয়টি আসনে জয়ী হয়েছে, হামাস-ঘনিষ্ঠ তালিকা দুটি আসন পেয়েছে এবং বাকি আসনগুলো স্বাধীন প্রার্থীরা পেয়েছেন।

গাজায় ভোটার উপস্থিতি ছিল ২৩ শতাংশ এবং পশ্চিম তীরে ৫৬ শতাংশ। চলমান যুদ্ধ, বাস্তুচ্যুতি ও মানবিক সংকটের কারণে গাজায় ভোটার উপস্থিতি কম ছিল। তবুও এই নির্বাচনকে ফিলিস্তিনের রাজনৈতিক ভবিষ্যতের প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।