Web Analytics
ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানে ২ কোটিরও বেশি মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। এই বিপুল জনসমাগমে রাজধানী তেহরানের প্রায় ১ কোটি স্থায়ী জনসংখ্যা সাময়িকভাবে দ্বিগুণেরও বেশি হতে পারে। ৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রথম দিন নিহত হন, যা পরবর্তীতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সূচনা করে।

তেহরান প্রশাসন জানিয়েছে, জনস্রোত সামাল দিতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ট্রাফিক ও আবাসন ব্যবস্থা নেওয়া হয়েছে। ছয় দিনের কর্মসূচির অংশ হিসেবে শনিবার ইমাম খোমেনি মোসাল্লায় আনুষ্ঠানিকতা শুরু হবে এবং রোববার পর্যন্ত সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর জানাজা কোম, নাজাফ ও কারবালায় অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার খামেনিকে তার জন্মশহর মাশহাদের ইমাম রেজা সমাধিস্থলে দাফন করা হবে।

বিশ্লেষকদের মতে, এই বিশাল আয়োজন শিয়া বিশ্বে খামেনির প্রভাব ও ধর্মীয়-রাজনৈতিক সম্পর্কের প্রতীক। দাফনের পর সারা দেশে ৪০ দিনব্যাপী শোকানুষ্ঠান চলবে এবং প্রথম বার্ষিকী পর্যন্ত স্মরণসভা অনুষ্ঠিত হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।