মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান অভিযানের পক্ষে সমর্থন জানিয়েছেন। তারা ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক পদক্ষেপের আগে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক করার একটি দ্বিদলীয় প্রস্তাব আটকে দিয়েছেন। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ১০০ সদস্যের সিনেটে ৫২ জন প্রস্তাবটির বিপক্ষে এবং ৪৭ জন পক্ষে ভোট দেন, ফলে প্রস্তাবটি আর এগোতে পারেনি।
এই ‘ওয়ার পাওয়ার্স রেজুলেশন’ পাস হলে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে চলমান যুদ্ধ থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে নিতে হতো। এর আগে একই ধরনের প্রস্তাব আনা হলেও তা ব্যর্থ হয়েছিল।
সিনেটের এই সিদ্ধান্তের ফলে প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের নতুন অনুমোদন ছাড়াই ইরানে সামরিক অভিযান চালিয়ে যেতে পারবেন, এবং বর্তমান নীতিতে কোনো পরিবর্তন আসছে না।