Web Analytics
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ বসানোর সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে লাগা আগুন ৪৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি। ঝুঁকি কমাতে বৃহস্পতিবার সকাল থেকে জালিয়াপালং ইউনিয়নের ছোটখাল সংলগ্ন উৎসস্থল ঘিরে ২০০ মিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। গ্যাসের প্রকৃতি ও উপাদান নির্ণয়ে বুধবার বিকেলে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে বাপেক্স।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ইনানী ছোটখাল সেতুসংলগ্ন মোহাম্মদ আবদুল্লাহর বসতভিটায় নলকূপ স্থাপনের সময় তীব্র বেগে গ্যাস বের হয়ে মুহূর্তেই আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করলেও ভূগর্ভ থেকে অবিরাম গ্যাস নির্গত হওয়ায় আগুন নেভানো যায়নি। বাপেক্সের ব্যবস্থাপক ও ভূতাত্ত্বিক জরিপ দলের প্রধান এস এম নাফিফুন আরহাম বলেন, প্রায় এক হাজার ফুট গভীরে গ্যাসের স্তরের কাছাকাছি পৌঁছানোর পর ফাটল দিয়ে গ্যাস ওপরে উঠতে পারে।

তিনি বলেন, জোর করে গ্যাসের প্রবাহ বা চাপ বন্ধের চেষ্টা করলে অন্য দুর্বল স্থান দিয়ে গ্যাস বের হয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। আগুন বৈদ্যুতিক তারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বন্ধ রাখা বিদ্যুৎ বুধবার রাতে ৩৬ ঘণ্টা পর চালু হয়। এতে প্রায় চার হাজার পরিবার বিদ্যুৎহীন ছিল। প্রশাসন বিশেষজ্ঞদের পরামর্শে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।