Web Analytics
চট্টগ্রাম মহানগরের বাকলিয়ায় বৃহস্পতিবার দুপুরে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আবু জাফর রোডের ‘বিসমিল্লাহ ম্যানশন’ ভবনে ঘটনাটি ঘটে। শিশুটির মা পোশাক কারখানায় কাজে এবং বাবা রিকশা চালাতে বাইরে ছিলেন। স্থানীয়দের অভিযোগ, পাশের দোকানের ৩২ বছর বয়সী এক কর্মচারী শিশুটিকে ধর্ষণ করে। খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা অভিযুক্তকে ধরে একটি মাদ্রাসার গেটে তালাবদ্ধ করে রাখে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জনতা অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়।

পুলিশ অভিযুক্তকে থানায় নেওয়ার চেষ্টা করলে জনতা বাধা দেয়, এতে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে, এতে কয়েকজন আহত হন। ঠিক কতজন আহত হয়েছেন তা নিশ্চিত করা যায়নি। প্রায় এক ঘণ্টারও বেশি সময় এলাকাটি জনতার নিয়ন্ত্রণে ছিল।

গুরুতর অবস্থায় শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ জানিয়েছে, অপরাধীকে আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত করা হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।